প্রিন্ট এর তারিখঃ May 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 11, 2026 ইং
ভূরুঙ্গামারীতে “মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি”র সেমিনার

কফিলুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :
সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী মহিলা কলেজে “Be punctual, Get Success ” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১:৪৫ মিনিটে মাকসুদা আজিজ লাইব্রেরীর সহযোগিতায় এবং আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা, ভুরুঙ্গামারীর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন Movement For Punctuality এর চিফ কো-অর্ডিনেটর ও টিএমএসএস মেডিক্যাল কলেজ বগুড়ার অধ্যাপক রোটারিয়ান ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন।
এ সময় তিনি সময়ানুবর্তিতাকে সফলতা, নেতৃত্ব ও আত্মউন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় দক্ষ হওয়ার পরামর্শ দেন। ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক।
শিক্ষা, ক্যারিয়ার ও জীবনে সময় ব্যবস্থাপনা গুরুত্ব বিষয়ে বক্তব্য দেন Movement For Punctuality এর এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ।“Movement For Punctuality” এর পরিচিতি ও লক্ষ্য উপস্থাপন করেন সংগঠনের কো-অর্ডিনেটর খোরশেদ আলম লিমন, পাঙ্কচুয়ালিটি মূল্যায়ন শীট পূরণে নির্দেশনা প্রদান করেন কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, জীবন পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্লাটফর্ম শীর্ষক বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষার্থী আফসানা আকতার ইভা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও Movement For Punctuality এর কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব ও শিক্ষার্থীদের মতামত গ্রহণ শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪